|
|
|

স্বাগতম পথিক
প্যাচালীতে
আমি
পথিক । ইন্টারনেটের
পথে ঘাটে ঘুরে
বেড়াই । নিজের
সম্পর্কে অনেক
কিছু লিখতে ইচ্ছে
করে । কিন্তু
লিখের মত আমার
জীবনে কিছু নেই।তবুও
চেষ্টা করতে দোষ
কোথায় ????
কোন
এক বইয়ে পড়েছিলাম
মানুষ শূন্য থেকে
এসেছে আবার শূন্যে
চলে যাবে । মাঝে
যে সময় আছে সেই
সময় কিছু করে যাবার
চেষ্টা করে ।
পুর্ন
জীবনের ঠিক মাঝা
মাঝি বয়সে আমি
এখন দাড়িয়ে । কাজের
মত কাজ এখনো কিছু
করতে পারি নাই
। সেকেন্ডের
কাটার সাথে পায়ে
পা মিলিয়ে চলছি
এবং অপেক্ষা করছি
শূন্যের জন্য ।
আমি
খুব বন্ধু প্রিয়
মানুষ । বন্ধু
বানাতে কিংবা হতে
খুব পছন্দ করি
। বন্ধু
ফর্দটা মোটা মোটি
খুব একটা ছোট না
। কারন ক্রমবৃদ্ধি
হার সুদে আমার
বন্ধুত্ত বাড়ে
। এই জিবনে
অনেক চেনা/অচেনা
মানুষের অকৃতিম
ভালবাসা আমি পেয়েছি
কিন্তু ফেরত দেবার
সুযোগ খুব একটা
পাই নাই । মরুভুমি
কিংবা সমুদ্রের
বালিকে হাতের মুঠই
যতই শক্ত করে ধরা
যাই ততই তা বের
হয়ে যায় । আমার
বেলাই অনেকটা তেমনি
। যে আমাকে
শক্ত করে ধরতে
গেছে সেই আমাকে
হারিয়েছে । এই
ব্যাপারটা যে আমার
ইচ্ছাকৃত কিংবা
বলে আমার দাম বাড়াচ্ছি
তা নয় । সম্পুর্ন
আমার অনিচ্ছাকৃত
এবং এই ব্যাপারটা
আমাকে খুবি কষ্ট
দেয় । হারাবার
ভয়ে আমি কোন মানুষের
খুব কাছে যেতে
পারি না ।
যোগাযোগ-
Pothik0@gmail.com
Mob No. +965-6829685
![]()